নবীগঞ্জে কলেজ ছাত্র তাহসিন হত্যা মামলার আসামী শাফি আহমেদ কে ঢাকা থেকে গ্রেফতার
মো: তুহিন আলম রেজুয়ান নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সৈয়দ রাইসুল হক তাহসিন হত্যা মামলার আসামী শাফি আহমেদ কে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। শুক্রবার (১৭ মার্চ) রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা থেকে শাফি আহমেদ (২৫), গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীর নির্দেশনায় এস আই রাজিব রহমানের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত আসামি হলো রাজনগর প্রকাশিত অভয়নগর গ্রামের কুদরত আলীর পুত্র শাফি আহমেদ (২৫),। উল্লেখ্য যে নবীগঞ্জ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সৈয়দ রাইসুল হক তাহসিন হত্যাকান্ডে শাফি কে আসামী...
মো: তুহিন আলম রেজুয়ান নবীগঞ্জ প্রতিনিধি:
নবীগঞ্জ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সৈয়দ রাইসুল হক তাহসিন হত্যা মামলার আসামী শাফি আহমেদ কে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। শুক্রবার (১৭ মার্চ) রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা থেকে শাফি আহমেদ (২৫), গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীর নির্দেশনায় এস আই রাজিব রহমানের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত আসামি হলো রাজনগর প্রকাশিত অভয়নগর গ্রামের কুদরত আলীর পুত্র শাফি আহমেদ (২৫),। উল্লেখ্য যে নবীগঞ্জ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সৈয়দ রাইসুল হক তাহসিন হত্যাকান্ডে শাফি কে আসামী করে ১১ জনের নাম উল্লেখ করে নিহতের মা মাহফুজা সুলতানা বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি মামলাটি দায়ের করেন। এ মামলার প্রেক্ষিতে পুলিশ থাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি)মো: মাসুক আলী।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।