নবীগঞ্জে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।
মো : তুহিন আলম রেজুয়ান নবীগঞ্জ প্রতিনিধি : এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে নবীগঞ্জে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ্ব-১৭ শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে নবীগঞ্জ যোগল কিশোর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী, সাংবাদিক আনোয়ার হোসেন মিঠু, উপজেলা পল্লী জীবিকায়ন কর্মকর্তা সাকিল আহমেদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ জাকারিয়া, গজনাইপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইকবাল আহমেদ ছালিক প্রমুখ। জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ্ব-১৭...
মো : তুহিন আলম রেজুয়ান নবীগঞ্জ প্রতিনিধি :
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে নবীগঞ্জে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ্ব-১৭ শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে নবীগঞ্জ যোগল কিশোর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী, সাংবাদিক আনোয়ার হোসেন মিঠু, উপজেলা পল্লী জীবিকায়ন কর্মকর্তা সাকিল আহমেদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ জাকারিয়া, গজনাইপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইকবাল আহমেদ ছালিক প্রমুখ।
জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ্ব-১৭ গজনাইপুর ইউনিয়ন সঙ্গে দেবপাড়া ইউনিয়নের মধ্যকার ১ম খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ১-১ গোলে (ড্র) সমতা হলে খেলা গড়ায় ট্রাইবেকারে। ট্রাইবেকারে ২-৩ গোলের ব্যবধানে দেবপাড়া ইউনিয়ন বিজয়ী হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।