নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতা নওগাঁর নিয়ামতপুরে পুুকুরের পানিতে ডুবে ১১ বছর শিশুর উৎসবের মৃত্যু হয়েছে। বুধবার (৭ এপ্রিল) সকাল ১০ উপজেলার চন্দননগর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু উৎসব ওই গ্রামের রাব্বানীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উৎসবের বাবা রাজশাহীতে দোকান করে। ঈদ করার জন্য তাহার বড় আব্বার সাথে দাদার বাড়ি কৃষ্ণপুরে আসে। রবিবার বেলা ১০ টার সময়ে উৎসবসহ তিন জন একই বয়সের শিশু বাড়ির দক্ষিণ পাশের পুকুরে গোসল করতে যায়। পানিতে তিন শিশুই সাঁতার কাটছিল । উৎসব সাঁতার না জানায় গভীর পানিতে গেলে পানির নিচে তলিয়ে যায়। প্রায় আধা ঘন্টার পানির নিচে খোঁজাখুঁজির পর উৎসবকে পাওয়া...
নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতা
নওগাঁর নিয়ামতপুরে পুুকুরের পানিতে ডুবে ১১ বছর শিশুর উৎসবের মৃত্যু হয়েছে। বুধবার (৭ এপ্রিল) সকাল ১০ উপজেলার চন্দননগর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু উৎসব ওই গ্রামের রাব্বানীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উৎসবের বাবা রাজশাহীতে দোকান করে। ঈদ করার জন্য তাহার বড় আব্বার সাথে দাদার বাড়ি কৃষ্ণপুরে আসে। রবিবার বেলা ১০ টার সময়ে উৎসবসহ তিন জন একই বয়সের শিশু বাড়ির দক্ষিণ পাশের পুকুরে গোসল করতে যায়। পানিতে তিন শিশুই সাঁতার কাটছিল । উৎসব সাঁতার না জানায় গভীর পানিতে গেলে পানির নিচে তলিয়ে যায়। প্রায় আধা ঘন্টার পানির নিচে খোঁজাখুঁজির পর উৎসবকে পাওয়া যায়। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার শিশুটির শরীর পরীক্ষা করে তাকে মৃত্যু ঘোষণা করে ।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।