মোঃ আব্দুল আজিজ নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁ নিয়ামতপুরে তরিকুল ইসলাম তারেক (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে ৮৪ বোতল ফেনসিডিলসহ আটক করেছে জয়পুরহাট র্যাব ৫ । রোববার (১১ ডিসেম্বর) রাত ৩ টায় উপজেলার ভাবিচা ইউনিয়নের গাবতলী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। জানা যায়, মান্দা উপজেলার বেজোরা গ্রামের একরামুল হকের ছেলে তারিকুল ইসলাম তারেক রোববার রাত ৩ টার দিকে ৮৪ বোতল ফেনসিডিল নিয়ে নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের গাবতলী বাজার এলাকায় অবস্থান করছিল। এ সময় জয়পুরহাট র্যাব- ৫ রাজশাহীর ডিএডি সঙ্গীও ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে। নিয়ামতপুর থানার ওসি মাইদুল ইসলাম জানান, জয়পুরহাট র্যাব- ৫ বিশেষ অভিযান চালিয়ে ৮৪...
মোঃ আব্দুল আজিজ নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁ নিয়ামতপুরে তরিকুল ইসলাম তারেক (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে ৮৪ বোতল ফেনসিডিলসহ আটক করেছে জয়পুরহাট র্যাব ৫ । রোববার (১১ ডিসেম্বর) রাত ৩ টায় উপজেলার ভাবিচা ইউনিয়নের গাবতলী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, মান্দা উপজেলার বেজোরা গ্রামের একরামুল হকের ছেলে তারিকুল ইসলাম তারেক রোববার রাত ৩ টার দিকে ৮৪ বোতল ফেনসিডিল নিয়ে নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের গাবতলী বাজার এলাকায় অবস্থান করছিল। এ সময় জয়পুরহাট র্যাব- ৫ রাজশাহীর ডিএডি সঙ্গীও ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে।
নিয়ামতপুর থানার ওসি মাইদুল ইসলাম জানান, জয়পুরহাট র্যাব- ৫ বিশেষ অভিযান চালিয়ে ৮৪ বোতল ফেনসিডিল সহ তারিকল ইসলাম তারেককে আটক করে নিয়ামতপুর থানায় নিয়ে আসে। এ ঘটনায় তাকে আসামি করে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে সকালে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।