নীলফামারীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
মো:জাকির হোসেন নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে জেলা সদরের রামগঞ্জ বাজারে এই কর্মসূচী পালন করে জেলা জামায়াত। এতে সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে। কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ আটককৃত সকল নেতাকর্মী ও আলেম-ওলামাদের মুক্তি এবং সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এর আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন নীলফামারী জেলা আমীর মো. আব্দুর রশিদ। সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। নায়েবে আমীর মাওলানা আব্দুস সাত্তার এর সঞ্চলনায় আরও বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর ড. খাইরুল আনাম।
মো:জাকির হোসেন নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে জেলা সদরের রামগঞ্জ বাজারে এই কর্মসূচী পালন করে জেলা জামায়াত। এতে সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে।
কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ আটককৃত সকল নেতাকর্মী ও আলেম-ওলামাদের মুক্তি এবং সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এর আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন নীলফামারী জেলা আমীর মো. আব্দুর রশিদ। সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। নায়েবে আমীর মাওলানা আব্দুস সাত্তার এর সঞ্চলনায় আরও বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর ড. খাইরুল আনাম।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।