পঞ্চগড়ে ঈদ-ই-মিলাদুন্নবি উপলক্ষে ওলামা দলের দোয়া ও আলোচনা সভা।
পঞ্চগড় প্রতিনিধি মোঃ আরিফুল ইসলাম ইরান পঞ্চগড়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবি (সা.) উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলা মডেল মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল পঞ্চগড় পৌর ও সদর উপজেলা শাখা। অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, এডভোকেট আদম সুফি ও মির্জা নাজমুল ইসলাম কাজল। অনুষ্ঠানে সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধানসহ ওলামা দলের নেতাকর্মী, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ, মানবতার কল্যাণ এবং ইসলামের শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে আলোচনা করা হয়। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি...
পঞ্চগড় প্রতিনিধি মোঃ আরিফুল ইসলাম ইরান
পঞ্চগড়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবি (সা.) উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলা মডেল মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল পঞ্চগড় পৌর ও সদর উপজেলা শাখা।
অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, এডভোকেট আদম সুফি ও মির্জা নাজমুল ইসলাম কাজল। অনুষ্ঠানে সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধানসহ ওলামা দলের নেতাকর্মী, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ, মানবতার কল্যাণ এবং ইসলামের শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে আলোচনা করা হয়। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।