খেলাধুলায় উৎসাহিত করতে শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী বিতরণ করল খাগড়াছড়ি জোন।
মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি: শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করা এবং সহশিক্ষা কার্যক্রমের বিকাশে খাগড়াছড়িতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি জোন। ২২ নভেম্বর খাগড়াছড়ি শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফুটবল, জাতীয় পতাকা ও চকলেট বিতরণ করা হয়। একইভাবে ঠাকুরছড়া গোলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ভলিবল ও নেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জোনের ১৮ ই বেঙ্গলের লেফটেন্যান্ট আজওয়াদ এবং সদর জোনের এনসিওসহ সংশ্লিষ্টরা। এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি, শারীরিক ও মানসিক বিকাশ এবং দেশপ্রেমের চেতনা জাগ্রত হবে বলে আশা করা হচ্ছে। স্থানীয়...
মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:
শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করা এবং সহশিক্ষা কার্যক্রমের বিকাশে খাগড়াছড়িতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি জোন।
২২ নভেম্বর খাগড়াছড়ি শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফুটবল, জাতীয় পতাকা ও চকলেট বিতরণ করা হয়। একইভাবে ঠাকুরছড়া গোলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ভলিবল ও নেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জোনের ১৮ ই বেঙ্গলের লেফটেন্যান্ট আজওয়াদ এবং সদর জোনের এনসিওসহ সংশ্লিষ্টরা।
এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি, শারীরিক ও মানসিক বিকাশ এবং দেশপ্রেমের চেতনা জাগ্রত হবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয় শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা সেনাবাহিনীর এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে শিক্ষা ও ক্রীড়া কার্যক্রমে সহযোগিতার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
পার্বত্য অঞ্চলে শিক্ষা, ক্রীড়া ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের সহযোগিতা স্থানীয় পর্যায়ে ইতিবাচক ভূমিকা রাখছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।