পত্নীতলায় শিশু সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মোকছেদুল ইসলাম, নওগাঁ প্রতিনিধি শিশু সাংবাদিক তৈরির লক্ষ্যে নওগাঁর পত্নীতলায় দিন ব্যাপী শিশু সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প এর সহযোগিতায় মঙ্গলবার সকাল ১০টায় নজিপুর লুথারেন মিশনে এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। প্রশিক্ষণ কর্মশালার শিশুদের সাংবাদিকতা বিষয়ে প্রাথমিক ধারণা দেওয়া হয়। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন পত্নীতলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম। প্রশিক্ষণ সহায়ক হিসেবে ছিলেন দিনেশ বকশি। তিনি বলেন “প্রশিক্ষণ নিয়ে তোমরা শিশুদের অধিকার, সমস্যা, সম্ভাবনা ও বঞ্ছনার কথা তুলে ধরবে। তোমাদের মধ্যে যে প্রতিভা আছে, তার বিকাশ ও শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে হবে।” আরো উপস্থিত ছিলেন নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির সাধারণ সম্পাদক রক্তের ফেরিওয়ালা এ...
মোকছেদুল ইসলাম, নওগাঁ প্রতিনিধি
শিশু সাংবাদিক তৈরির লক্ষ্যে নওগাঁর পত্নীতলায় দিন ব্যাপী শিশু সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প এর সহযোগিতায় মঙ্গলবার সকাল ১০টায় নজিপুর লুথারেন মিশনে এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।
প্রশিক্ষণ কর্মশালার শিশুদের সাংবাদিকতা বিষয়ে প্রাথমিক ধারণা দেওয়া হয়।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন পত্নীতলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম। প্রশিক্ষণ সহায়ক হিসেবে ছিলেন দিনেশ বকশি।
তিনি বলেন “প্রশিক্ষণ নিয়ে তোমরা শিশুদের অধিকার, সমস্যা, সম্ভাবনা ও বঞ্ছনার কথা তুলে ধরবে। তোমাদের মধ্যে যে প্রতিভা আছে, তার বিকাশ ও শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে হবে।”
আরো উপস্থিত ছিলেন নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির সাধারণ সম্পাদক রক্তের ফেরিওয়ালা এ জেড মিজান।
তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, “প্রশিক্ষণ পেয়ে তোমাদের এ সুযোগ কাজে লাগাতে হবে।”
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিকতায় আগ্রহী ২০ জন শিশু অংশগ্রহণ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।