ঢাকাTuesday , 29 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড় -১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের পক্ষ থেকে পঞ্চগড় পৌরসভায় ২৭ টি ডাস্টবিন বিতরণ।

দেশ চ্যানেল
September 29, 2026 11:20 am
Link Copied!

স্টাফ রিপোর্টার,পঞ্চগড় :

পঞ্চগড় পৌরসভার ৬ টি ওয়ার্ডে  ২৭ ডাস্টবিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা পরিষদ চত্বরে পঞ্চগড় -১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের পক্ষ থেকে পঞ্চগড় পৌর সভার ৬ টি ওয়ার্ডে ২৭ টি ডাস্টবিন বিতরণ করা হয়েছে।

আনুষ্ঠানিকভাবে প্রতিটি ওয়ার্ডের প্রতিনিধিদের হাতে ডাস্টবিন তুলেদেন, পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম.এ. মজিদ।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট আদম সুফি, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও পিপি এ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল,পঞ্চগড় পৌর বিএনপির সদস্য হায়াতুন আলম, পঞ্চগড় পৌর যুবদলের সভাপতি আরিফুল ইসলাম ইরানসহ বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা।

ডাস্টবিন গুলো বিভিন্ন ওয়ার্ডের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে স্থাপন করা হয়েছে।

এসময় পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম.এ. মজিদ বলেছেন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের পক্ষ থেকে পঞ্চগড় পৌর সভার বিভিন্ন ওয়ার্ড পরিস্কার পরিচ্ছন্নতা রাখার জন্য ডাস্টবিন গুলো বরাদ্দ দিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST