লোহাগড়া ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্পে ৪ শতাধিক মানুষের চিকিৎসা।
লোহাগড়া, নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় অসহায় ও দুঃস্থ মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করেছে লোহাগড়া ক্লাব। Lions International District 315A3, Bangladesh এর সহযোগিতায় আয়োজিত এই ক্যাম্পে ৪ জন বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক রোগীদের চক্ষু পরীক্ষা, পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন। শুক্রবার (২ অক্টোবর) লোহাগড়া ক্লাব প্রাঙ্গণে দিনব্যাপী এই ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে প্রায় ৪ শতাধিক রোগী সেবা গ্রহণ করবে বলে আয়োজকরা আশা করছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগড়া ক্লাবের সভাপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট কামরুজ্জামান কচি, সাধারণ সম্পাদক জেলা ও দায়রা জজ মোঃ আশিকুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্লাবের সদস্য ও চিকিৎসা সেবা নিতে আসা...
লোহাগড়া, নড়াইল প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়ায় অসহায় ও দুঃস্থ মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করেছে লোহাগড়া ক্লাব।
Lions International District 315A3, Bangladesh এর সহযোগিতায় আয়োজিত এই ক্যাম্পে ৪ জন বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক রোগীদের চক্ষু পরীক্ষা, পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন।
শুক্রবার (২ অক্টোবর) লোহাগড়া ক্লাব প্রাঙ্গণে দিনব্যাপী এই ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে প্রায় ৪ শতাধিক রোগী সেবা গ্রহণ করবে বলে আয়োজকরা আশা করছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগড়া ক্লাবের সভাপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট কামরুজ্জামান কচি, সাধারণ সম্পাদক জেলা ও দায়রা জজ মোঃ আশিকুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্লাবের সদস্য ও চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা।
সেবা নিতে আসা এক রোগী কামরুল ইসলাম (৭৫) বলেন, “টাকার অভাবে ভালো ডাক্তার দেখাতে পারি না। আজ এখানে বিনামূল্যে চোখ দেখালাম, ওষুধও পেলাম।”
এলাকাবাসীর দাবি, এই মহতী উদ্যোগ যেন ধারাবাহিক থাকে। প্রতি ৩ মাস পর পর যদি এমন বিনামূল্যে চক্ষু ক্যাম্প করা হয়, তাহলে লোহাগড়ার হাজারো অসহায় মানুষ উপকৃত হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।