ঢাকাSunday , 31 May 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

প্রবীন শিক্ষাবিদ বীরমুক্তিযোদ্ধা শা ম আনয়ারুজ্জামানের স্বরনে নাগরিক শোকসভা।

দেশ চ্যানেল
May 31, 2026 11:37 am
Link Copied!

জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইল জেলার লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে মিলনায়তনে প্রবীণ শিক্ষাবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক ও বীরমুক্তিযোদ্ধা শা ম আনয়ারুজ্জামানের স্বরনে লোহাগড়া নাগরিক শোকসভার আয়োজন করা হয়েছে।

রবিবার বেলা ১১ টায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদয়ালয়ে হলরুমে লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হিমায়েত হোসেনের সভাপতিত্বে ও নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও ধানের শীষের মনোনয়ন প্রাপ্ত ড.ফরিদুজ্জামান ফরহাদ এসময় আরো উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র নেওয়াজ আহমেদ ঠাকুর নজরুল, সিনিয়র সাংবাদিক কামরুজ্জামান মিলু, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ সভাপতি মোঃ কামরুজ্জামান কচি, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, বিএনপি নেতা মোঃ সাচ্চু মিয়া, লোহাগড়া পৌর বিএনপির সহ সভাপতি মোঃ শাহীন বিপ্লব, বিশিষ্ট শিক্ষক নাসরিন জামান, জামায়াত ইসলামের নেতা মাওলানা আলমগীর হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তরা বলেন আনোয়ার স্যার একজন ব্যাতিক্রম লোক ছিলেন। লোহাগড়ার শিক্ষা প্রসারের আলোকবর্তিকা, মহান স্বাধীনতা যুদ্ধের নড়াইল জেলার অন্যতম সংগঠক ছিলেন। তিনি এলাকায় অনেকগুলি শিক্ষা ট্রাষ্টের সংগঠক ও বটে। এই গুনি মানুষের কথা বলে শেষ করা যাবে না। যতদিন লোহাগড়া থাকবে ততোদিন লোহাগড়া মানুষ আনোয়ার স্যারকে শ্রদ্ধাভরে স্বরন করবে।

পরিশেষে সদ্যপ্রায়ত আনোয়ার স্যারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST