ঢাকাTuesday , 26 May 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মাদারগঞ্জে পানিতে ডুবে ১১ বছর বয়সী শিশু’র মৃত্যু।

দেশ চ্যানেল
May 26, 2026 11:10 am
Link Copied!

মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে পানিতে ডুবে ১১ বছর বয়সী মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে মাদারগঞ্জ পৌর এলাকার চাইলেনী পাড়ার হাবিজুর রহমান এর ছেলে আনাস (১১) বাসার পাশেই ডোবায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে থানা মোড়ের দক্ষিণ পাশে আবাদি জমির ভিতর থেকে কয়েক মাস আগে মাটি উত্তোলন করে ফলে গর্ত হয়। গর্তের মধ্যে গোসল করতে গিয়ে সাতার জানা না থাকায় পানিতে ডুবে মারা যায় আনাস। সে জোনাইল চাইলেনী পাড়া হাজ্বী ওমেদ আলী হুরুন্নেছা হাফেজিয়া মাদ্রাসা শিক্ষার্থী ছিল। নিহত আনাস তারা দুই ভাই এবং এক বোন ছিলেন। তার বাবা হাবিজুর রহমান বালিজুড়ী বাজারের ইলেকট্রনিকস পণ্যের একজন ব্যবসায়ী । ছেলে আনাস এর মৃত্যুতে মানসিকভাবে ভেঙ্গে পড়েছে পরিবারসহ আত্মীয় স্বজনরা।

এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানা ওসি স্নেহাসিষ রায় জানান ঘটনাটি জানতে পারলাম ছেলেটি গোসল করতে গিয়ে সাঁতার জানা না থাকায় পানিতে ডুবে যায় এবং তার ঘন্টাখানেক পরেই ডোবায় লাশ ভেসে উঠে । ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। পরিবারের কোন অভিযোগ না থাকায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST