মিজানুর রহমান ফরিদপুর জেলা প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে ফরিদপুরে পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। দিবসটি পালন উপলক্ষে সকালে নগরকান্দা উপজেলা শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। পরে সরকারি মহেন্দ্র নারায়ন একাডেমি মাঠে আয়োজন করা হয় কুচকাওয়াজ, র্যালী, পতাকা উত্তোলন ও পুরস্কার বিতরণী। ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবার লাবু চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির, পৌর মেয়র নিমাই চন্দ্র সরকার, সহকারী কমিশনার (ভুমি) সোনিয়া হোসেন জিসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার...
মিজানুর রহমান ফরিদপুর জেলা প্রতিনিধি :
যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে ফরিদপুরে পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস।
দিবসটি পালন উপলক্ষে সকালে নগরকান্দা উপজেলা শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। পরে সরকারি মহেন্দ্র নারায়ন একাডেমি মাঠে আয়োজন করা হয় কুচকাওয়াজ, র্যালী, পতাকা উত্তোলন ও পুরস্কার বিতরণী।
ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবার লাবু চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির, পৌর মেয়র নিমাই চন্দ্র সরকার, সহকারী কমিশনার (ভুমি) সোনিয়া হোসেন জিসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল, নগরকান্দা থানার ওসি মোহাম্মদ আমিনুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, জেলা পরিষদ সদস্য হাফিজুর রহমান শরিফ, আন্জুমানআরা বেগম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।