ফুলবাড়ী উপজেলা কাঁচাবাজারে শক্তভাবে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং
মো. মোরসালিন ইসলাম ফুলবাড়ী প্রতিনিধি দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পাইকারি কাঁচা বাজার শক্তভাবে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং করেন। বুধবার বিকাল ৪ টার সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী ফুলবাড়ী কাঁচা বাজারের দাম নিয়ন্ত্রণ ও সিন্ডিকেটর লাগাম টানা দিতে শক্তভাবে অভিযান পরিচালনা করেন। এ সময় ফুলবাড়ী থানার মো. এসআই বদিরুজ্জামান, এসআই আয়নাল, এ এসআই রফিকসহ একটি চৌকস টিম অভিযানে উপস্থিত ছিলেন । প্রসঙ্গত গত ১৪ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয় খুচরা বাজারে আলুর দাম ৩৫-৩৬ টাকা ও পাইকারি বাজারে ২৬- ২৭ টাকা দরে ক্রয়- বিক্রয় করার নির্দেশনা দেন। কিছু অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের শক্তভাবে ব্যবস্থা গ্রহণের জন্য...
মো. মোরসালিন ইসলাম
ফুলবাড়ী প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পাইকারি কাঁচা বাজার শক্তভাবে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং করেন।
বুধবার বিকাল ৪ টার সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী ফুলবাড়ী কাঁচা বাজারের দাম নিয়ন্ত্রণ ও সিন্ডিকেটর লাগাম টানা দিতে শক্তভাবে অভিযান পরিচালনা করেন। এ সময় ফুলবাড়ী থানার মো. এসআই বদিরুজ্জামান, এসআই আয়নাল, এ এসআই রফিকসহ একটি চৌকস টিম অভিযানে উপস্থিত ছিলেন ।
প্রসঙ্গত গত ১৪ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয় খুচরা বাজারে আলুর দাম ৩৫-৩৬ টাকা ও পাইকারি বাজারে ২৬- ২৭ টাকা দরে ক্রয়- বিক্রয় করার নির্দেশনা দেন। কিছু অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের শক্তভাবে ব্যবস্থা গ্রহণের জন্য এই অভিযান পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী কাঁচাবাজারে সকল ব্যবসায়িক দের বলেন, সরকারি নির্ধারিত মূল্যে চেয়ে আলুর দাম ৩৬ টাকা বেশি নিলে উপজেলা প্রশাসন শক্তভাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। । এই অভিযান অব্যাহত থাকবে ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।