মিলন হোসেন,বগুড়া জেলা প্রতিনিধি গোপন সংবাদের ভিত্তিতে রংপুর থেকে ঢাকাগামী একটি ট্রাকে (রংপুর মেট্রো-ট ১১-০৩৪১) মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিল বহন করছে। উক্ত সংবাদের ভিত্তিতে আজ ২৪ মার্চ সকাল ৭ টায় র্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া সদর উপজেলার ঠেঙ্গামারা এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে আসামী , মোঃ মোকসেদুল ইসলাম (৪২), পিতা- মোঃ হাবিবুর রহমান, সাং- উপরমার বানিয়াডাঙ্গী, থানা- পাটগ্রাম, জেলা- লালমনিরহাট, এবং মোঃ রাসেল হোসেন (২৭), পিতা- মৃত মোবারক হোসেন, সাং- উপরমার বানিয়াপাড়া, থানা- পাটগ্রাম, জেলা লালমনিরহাট দ্বয়কে তাদের চালিত ট্রাকে বিশেষ কায়দায় রক্ষিত ২৪৯ বোতল ফেন্সিডিল ও ৫ কেজি গাঁজা, ২ টি মোবাইল, ২টি সীম...
মিলন হোসেন,বগুড়া জেলা প্রতিনিধি
গোপন সংবাদের ভিত্তিতে রংপুর থেকে ঢাকাগামী একটি ট্রাকে (রংপুর মেট্রো-ট ১১-০৩৪১) মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিল বহন করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে আজ ২৪ মার্চ সকাল ৭ টায় র্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া সদর উপজেলার ঠেঙ্গামারা এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে আসামী ,
মোঃ মোকসেদুল ইসলাম (৪২), পিতা- মোঃ হাবিবুর রহমান, সাং- উপরমার বানিয়াডাঙ্গী, থানা- পাটগ্রাম, জেলা- লালমনিরহাট, এবং মোঃ রাসেল হোসেন (২৭), পিতা- মৃত মোবারক হোসেন, সাং- উপরমার বানিয়াপাড়া, থানা- পাটগ্রাম, জেলা লালমনিরহাট দ্বয়কে তাদের চালিত ট্রাকে বিশেষ কায়দায় রক্ষিত ২৪৯ বোতল ফেন্সিডিল ও ৫ কেজি গাঁজা, ২ টি মোবাইল, ২টি সীম ও নগদ ৫০০০ হাজার হাজার-টাকাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর দের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।