বগুড়ার কাহালুতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাছ ধরতে গিয়ে যুবক খুন।
স্টাফ রিপোর্টার, বগুড়া বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাগুরা গ্রামে নিজে লিজ নেওয়া পুকুরে মাছ ধরতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন রাহুল সরকার (৩০)। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত রাহুল সরকারের বাড়ি কৈগাড়ী পাড়া (সি অফিস) এলাকায়। তিনি মৃত সোবহান সরকারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রাহুল সরকার হুইল বরশি দিয়ে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ করে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে হামলা চালায় এবং ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, হত্যার কারণ এখনো স্পষ্ট নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে। ঘটনাস্থল...
স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাগুরা গ্রামে নিজে লিজ নেওয়া পুকুরে মাছ ধরতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন রাহুল সরকার (৩০)।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত রাহুল সরকারের বাড়ি কৈগাড়ী পাড়া (সি অফিস) এলাকায়। তিনি মৃত সোবহান সরকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাহুল সরকার হুইল বরশি দিয়ে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ করে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে হামলা চালায় এবং ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, হত্যার কারণ এখনো স্পষ্ট নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ এবং এ ব্যাপারে তদন্ত চলছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।