মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সহকারী ভূমি কমিশনার রুপম দাস এর বদলির আদেশ টি প্রত্যাহারের দাবিতে আজ বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর সকাল ১০ টায় দুপচাঁচিয়া উপজেলার সচেতন নাগরিকরা মানববন্ধন করে। দুপচাঁচিয়া উপজেলার অফিসার সহকারী ভূমি কমিশনার কে বদলি করে অন্যত্র না দিয়ে দুপচাঁচিয়ায় রাখার জন্য তারা এই মানববন্ধন করেন। এলাকা বাসীর প্রাণের দাবি , এ যাবৎ পর্যন্ত তিনি সততা ও দক্ষতার সাথে চাকরি করার কারণে সহকারী কমিশনার ভূমি রুপম দাস মানুষের মন জয় করে নিয়েছেন। সেজন্য দুপচাঁচিয়া এলাকাবাসী এবং সাধারণ জনগণ উক্ত মানববন্ধনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উক্ত মানববন্ধনে দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক নেতৃত্ব দেন এবং বাংলাদেশ...
মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি :
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সহকারী ভূমি কমিশনার রুপম দাস এর বদলির আদেশ টি প্রত্যাহারের দাবিতে আজ বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর সকাল ১০ টায় দুপচাঁচিয়া উপজেলার সচেতন নাগরিকরা মানববন্ধন করে।
দুপচাঁচিয়া উপজেলার অফিসার সহকারী ভূমি কমিশনার কে বদলি করে অন্যত্র না দিয়ে দুপচাঁচিয়ায় রাখার জন্য তারা এই মানববন্ধন করেন।
এলাকা বাসীর প্রাণের দাবি ,
এ যাবৎ পর্যন্ত তিনি সততা ও দক্ষতার সাথে চাকরি করার কারণে সহকারী কমিশনার ভূমি রুপম দাস মানুষের মন জয় করে নিয়েছেন। সেজন্য দুপচাঁচিয়া এলাকাবাসী এবং সাধারণ জনগণ উক্ত মানববন্ধনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
উক্ত মানববন্ধনে দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক নেতৃত্ব দেন এবং বাংলাদেশ প্রেসক্লাব দুপচাঁচিয়া উপজেলা শাখার সভাপতি মোঃ মোসাব্বর হাসান মুছা, সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান শাওন , দুপচাঁচিয়া প্রেসক্লাবের ফিরোজ হোসেন, কে এম বেলালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।
মানববন্ধনে সহকারী ভূমি কমিশনার তার মেয়াদ কাল পর্যন্ত রাখার দাবি জানান। সহকারী কমিশনার ভূমি হিসাবে উপজেলা বাসি উক্ত অফিসার কে দুপচাঁচিয়া উপজেলায় রাখার জোর দাবি জানিয়েছে উক্ত মানববন্ধন থেকে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।