ঢাকাWednesday , 11 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, ভিডিও ভাইরাল পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন।

দেশ চ্যানেল
November 11, 2026 12:34 pm
Link Copied!

আব্দুল গাফফার
শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বুধবার (১১ নভেম্বর) দুপুরের পর যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের ভিডিওটি ছড়িয়ে পড়ার মুহুর্তেই তা ভাইরাল হয়ে যায়। এনিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান ভুট্টো তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে সংগঠনটির ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের ওই ভিডিওটি প্রচার করেন। সেইসঙ্গে এই কর্মসূচি পালনের জন্য স্থানীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি তাদের দলের প্রতি অনুগত থাকার আহবান জানিয়ে বলেন, মুজিব আদর্শের প্রতিটি কর্মী একটি জলন্ত স্ফুলিঙ্গ। তাই ঝড়-ঝাপটা আর যত প্রতিকূলতাই আসুক, যুবলীগের ইতিহাস পিছু হটার নয়। এছাড়া আদর্শের কোনো মৃত্যু নেই, খাঁটি কর্মীর কখনো পতন নেই বলেও মন্তব্য করেন তিনি।
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আওয়ামী যুবলীগের বেশ কয়েকজন নেতাকর্মী একটি মাঠে ডেকোরেশনের মাধ্যমে একটি প্যান্ডেল তৈরি করেন। সেখানে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর একটি ব্যানার টানিয়ে চয়ার বসানো হয়। এরপর সেই প্যান্ডেলে বসেই নেতাকর্মীরা একটি আলোচনা সভা করেন। এ সময় কয়েকজন নেতা সামনে দাঁড়িয়ে বক্তব্য দেন। পাশাপাশি উপস্থিত নেতাকর্মীরা বিভিন্ন ধরনের শ্লোগান দেন তারা। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আসা নিয়ে বিভিন্ন শ্লোগান দেওয়া হয়। তবে ভিডিওতে উপস্থিত অধিকাংশ নেতাকর্মীর মুখে মাক্স থাকায় তাঁদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহুর্তের মধ্যেই তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। এভাবে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের এমন আয়োজন ঘিরে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। তবে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) জয়নুল আবেদীন বলেন, এ ধরনের কোনো কর্মসূচি পালনের খবর তাদের জানা নেই। তবে আইন শৃঙ্খলা যাতে কোনো অবনতি ঘটতে না পারে সেজন্য পুলিশ তৎপর রয়েছে। প্রয়োজনে আরো বাড়ানো হবে বলে মন্তব্য করেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST