মশিউর মিলন, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল উপজেলা শীল সমবায় সমিতির উদ্যোগে বিশ্বকর্মা পূজা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৮সেপ্টেম্বর সকালে কেন্দ্রীয় কালিবাড়ি থেকে শতাধিক পুজার্থীরা র্যালীটি নিয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালি মন্দিরে সভা করেন। শীল সমবায় সমিতির সভাপতি বাবু সুভাষ চন্দ্র শীলের সভাপতিত্বে বক্তারা বলেন, হস্তশিল্পে লোহার তৈরি দা, বটি, কাঁচিসহ সকল যন্ত্রপাতি বিশ্বকর্মা ঠাকুর মানুষের কল্যাণে নির্মাণ করেছিলেন। আর সেই যন্ত্রপাতি দিয়ে আমরা প্রায় হাজারো পরিবার আমাদের জীবন জীবিকা নির্বাহ করি বলে বিশ্বকর্মার নামে পুজা, আরতি প্রার্থনা করি। আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কালিবাড়ির সাধারণ সম্পাদক অধির রঞ্জন দাস, শীল সমিতির সাধারণ সম্পাদক কমল চন্দ্র...
মশিউর মিলন, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফল উপজেলা শীল সমবায় সমিতির উদ্যোগে বিশ্বকর্মা পূজা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৮সেপ্টেম্বর সকালে কেন্দ্রীয় কালিবাড়ি থেকে শতাধিক পুজার্থীরা র্যালীটি নিয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালি মন্দিরে সভা করেন।
শীল সমবায় সমিতির সভাপতি বাবু সুভাষ চন্দ্র শীলের সভাপতিত্বে বক্তারা বলেন, হস্তশিল্পে লোহার তৈরি দা, বটি, কাঁচিসহ সকল যন্ত্রপাতি বিশ্বকর্মা ঠাকুর মানুষের কল্যাণে নির্মাণ করেছিলেন। আর সেই যন্ত্রপাতি দিয়ে আমরা প্রায় হাজারো পরিবার আমাদের জীবন জীবিকা নির্বাহ করি বলে বিশ্বকর্মার নামে পুজা, আরতি প্রার্থনা করি। আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কালিবাড়ির সাধারণ সম্পাদক অধির রঞ্জন দাস, শীল সমিতির সাধারণ সম্পাদক কমল চন্দ্র শীল, কিশোর চন্দ্র শীল, গৌতম চন্দ্র দাস ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।