পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে মাদক ও অন্যায়ের বিরুদ্ধে মানববন্ধন ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছেন মধ্য গোয়ালিয়াবাঘা তৃণমূল সমবায় যুব সমাজ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার গুলবাগ এলাকার সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোঃ মামুন সিকদার এর সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখেন, উপদেষ্টা কমল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক হাসানুল কবির, সদস্য আনিসুর রহমান ও সুমন দেওয়ান প্রমুখ। সভায় বক্তারা বলেন, বাউফলের অনেক এলাকা মাদকে গ্রাস করেছে। অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে। ঝড়ে পরেছে অনেক শিক্ষার্থী। আমাদের এলাকার অনেক স্থানে ঢুকে পড়েছে মাদক। মাদকের কড়াল গ্রাস থেকে আমাদের সচেতন থাকতে হবে। মানববন্ধন শেষে সংগঠনের নেতা কর্মীরা বিভিন্ন...
পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে মাদক ও অন্যায়ের বিরুদ্ধে মানববন্ধন ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছেন মধ্য গোয়ালিয়াবাঘা তৃণমূল সমবায় যুব সমাজ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার গুলবাগ এলাকার সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মোঃ মামুন সিকদার এর সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখেন, উপদেষ্টা কমল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক হাসানুল কবির, সদস্য আনিসুর রহমান ও সুমন দেওয়ান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বাউফলের অনেক এলাকা মাদকে গ্রাস করেছে। অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে। ঝড়ে পরেছে অনেক শিক্ষার্থী। আমাদের এলাকার অনেক স্থানে ঢুকে পড়েছে মাদক। মাদকের কড়াল গ্রাস থেকে আমাদের সচেতন থাকতে হবে।
মানববন্ধন শেষে সংগঠনের নেতা কর্মীরা বিভিন্ন স্থানের পতিত জমিতে ফলদ ও বনজ বৃক্ষ রোপণ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।