ঢাকাMonday , 4 May 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বাকেরগঞ্জে ইয়াবাসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

Link Copied!

মোঃ সুমন ভূইয়া,বরিশাল জেলা প্রতিনিধি-

বরিশালের বাকেরগঞ্জে ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাসেল (৩৮) ও কবির মোল্লা (৩০) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন।

গ্রেপ্তারকৃত রাসেল পৌরসভার ৪ নং ওয়ার্ডের আঃ সালাম ও কবির মোল্লা পৌরসভার ১ নং ওয়ার্ডের জব্বার মোল্লার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩মে (রবিবার) রাত ৮টার দিকে বাকেরগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের আগাবাকের লেনের রাসেলের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে রাসেল ও কবির মোল্লাকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আদিল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ওই দুই জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST