বাগেরহাটের মোংলায় ডেভিল হান্ট অপারেশনে যুবলীগ নেতা মামুন গ্রেফতার।
হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা। বাগেরহাটের মোংলায় ডেভিল হান্ট অপারেশনে মোংলায় পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মো: আব্দুলাহ আল মামুনকে গ্রেফতার করেছে মোংলা থানা পুলিশ। শনিবার (১৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে পৌর শহরের মুসলিমপাড়ার নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটকৃত যুবলীগ নেতা মো. মামুন শেখের বিরুদ্ধে জাহাজে চোরাচালানি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক-জুয়া ও অবৈধ বালু ব্যবসাসহ এলাকায় সন্ত্রাসী কার্যকলাপের অসংখ্য অভিযোগ রয়েছে বলে জানান মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান। তিনি আরও বলেন, ডেভিল হান্ট অভিযানে আটকৃত যুবলীগ নেতা মামুন কে শনিবার রাতে পৌর শহরের তার নিজ এলাকা থেকে আটক করা হয়েছে। মামুন কে আজ...
হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা।
বাগেরহাটের মোংলায় ডেভিল হান্ট অপারেশনে মোংলায় পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মো: আব্দুলাহ আল মামুনকে গ্রেফতার করেছে মোংলা থানা পুলিশ।
শনিবার (১৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে পৌর শহরের মুসলিমপাড়ার নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটকৃত যুবলীগ নেতা মো. মামুন শেখের বিরুদ্ধে জাহাজে চোরাচালানি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক-জুয়া ও অবৈধ বালু ব্যবসাসহ এলাকায় সন্ত্রাসী কার্যকলাপের অসংখ্য অভিযোগ রয়েছে বলে জানান মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান।
তিনি আরও বলেন, ডেভিল হান্ট অভিযানে আটকৃত যুবলীগ নেতা মামুন কে শনিবার রাতে পৌর শহরের তার নিজ এলাকা থেকে আটক করা হয়েছে। মামুন কে আজ রোববার (২০ জুলাই) সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।