বাগেরহাটের মোল্লাহাটে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক ২-
হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা।। বাগেরহাটের মোল্লাহাটে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব- ৬। আটককৃতরা হলো, খুলনা জেলার হরিণটানা থানার খানজাহান নগর এলাকার মৃত আব্দুল হালিমের ছেলে মোঃ জুয়েল (৪৮) ও মৃত শহীদ বিশ্বাসের ছেলে শামীম বিশ্বাস (২২)। শনিবার (৬ জুলাই) দুপুরে বাগেরহাটের মোল্লাহাট টোল প্লাজা এলাকায় ফেনি থেকে খুলনাগামী সৌদিয়া পরিবহনের একটি বাস থেকে এই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় আটককৃতদের কাছ থেকে ১০ কেজি গাজা জব্দ করা হয়। মামলা দায়ের পূর্বক আটককৃতদের মোল্লাহাট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৬ এর প্রেসবিজ্ঞপ্তিতে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যাত্রীবাহী বাস থেকে ১০...
হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা।।
বাগেরহাটের মোল্লাহাটে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব- ৬।
আটককৃতরা হলো, খুলনা জেলার হরিণটানা থানার খানজাহান নগর এলাকার মৃত আব্দুল হালিমের ছেলে মোঃ জুয়েল (৪৮) ও মৃত শহীদ বিশ্বাসের ছেলে শামীম বিশ্বাস (২২)।
শনিবার (৬ জুলাই) দুপুরে বাগেরহাটের মোল্লাহাট টোল প্লাজা এলাকায় ফেনি থেকে খুলনাগামী সৌদিয়া পরিবহনের একটি বাস থেকে এই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় আটককৃতদের কাছ থেকে ১০ কেজি গাজা জব্দ করা হয়। মামলা দায়ের পূর্বক আটককৃতদের মোল্লাহাট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৬ এর প্রেসবিজ্ঞপ্তিতে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যাত্রীবাহী বাস থেকে ১০ কেজি গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক মোল্লাহাট থানায় হস্তান্তর করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।