ঢাকাThursday , 22 February 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বৃদ্ধ শ্বশুরকে কুপিয়ে গুরুতর জখম 

দেশ চ্যানেল
February 22, 2024 6:53 am
Link Copied!

মোঃ রিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলায় পৌরসভার হাতকোপা এলাকার মান্নান(৭০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে।বুধবার সন্ধ্যার পর শ্বশুরকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায় তার ছেলের স্ত্রী।গুরুতর আহত রক্তাক্ত অবস্থায় আশপাশের লোকজন শ্বশুরকে উদ্ধার করে সোনারগাঁ স্বাস্থ্য কমপেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।এলাকাবাসীর সূএে জানাযায়-গত ৮মাস পূর্বে মান্নান একটি এনজিও থেকে ১০লাখ টাকা ঋণ তুলেন।ঋণ নেয়ার সময় ঋণের সদস্য হোন তার বড় ছেলের বউ চামেলী আক্তার(৩৫)।এনজিও-র ঋণের টাকার চেক পেয়ে মান্নান সরল বিশ্বাসে তার ছেলের বউ চামেলী আক্তারের ব্যাংক একাউন্টে জমা দেন।কিছু পর মান্নান ব্যাংকে গেলে জানতে পারেন তার ছেলের বউ চামেলী তার একাউন্ট থেকে ২লাখ টাকা তুলে ফেলেছেন।এদিকে মান্নান তার ছেলের বউ চামেলীর কাছে টাকা চাইলে জানতে পারেন চামেলী ২লাখ টাকা তুলে সে খরচ করে ফেলেছেন এবং বাকি টাকা দিতে অস্বীকৃতি জানান।এনিয়ে মান্নানের সাথে তার ছেলের বউয়ের দ্বন্ধ শুরু হয়।পরে মান্নান ঋণ নেয়া এনজিওতে গিয়ে ঋণের টাকা থেকে যেন আর টাকা তুলতে না পারে সেজন্য আবেদন করেন।সেই আবেদনের প্রেক্ষিত এনজিও পুলিশের সহায়তার চামেলীর ব্যাংক একাউন্ট জব্দ করেন।অবশেষে মান্নান নিজে দুই লাখ টাকা ক্ষতিপুরন দিয়ে এনজিওর ১০লাখ টাকা ফেরত দিয়ে ছেলের বউ চামেলীরকে ৬মাস পূর্বে বাড়ি হতে বের করে দেন।এতে ক্ষিপ্ত হয়ে চামেলী আক্তার বুধবার সন্ধ্যার পর তার বাড়িতে এসে মান্নানকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে পালিয়ে যায়।এসময় আশপাশের লোকজন মান্নানের ডাক-চিৎকারে তার ঘরে প্রবেশ করে দেখেন মান্নান রক্তান্ত জখম অবস্থায় মাটিতে পড়ে রয়েছে,সেখান থেকে তাকে উদ্ধার করে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST