ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ভারী বর্ষণে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত: বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালো সেনাবাহিনী।

দেশ চ্যানেল
September 16, 2026 5:07 pm
Link Copied!

মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:

ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ি জেলা সদর, মহালছড়ি ও দীঘিনালার নিম্নাঞ্চল তলিয়ে গেছে। আকস্মিক এই বন্যায় জলজটের সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় অধিবাসীরা।

১৬ সেপ্টেম্বর বুধবার ভোর রাতের কয়েক ঘণ্টার বৃষ্টিপাতের ফলে পাহাড়ী ঢল নেমে মহালছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়। মহালছড়ির সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় সকাল থেকে খাগড়াছড়ি- রাঙামাটি সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন দুই জেলার যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।

একই সঙ্গে জেলা সদরের ইসলামপুর, শালবন, মোহাম্মদপুর, মুসলিমপাড়া, মিলনপুর এবং দীঘিনালা উপজেলার বেশ কিছু এলাকার নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যায় এবং অনেকের বাসাবাড়িতে পানি উঠে যায়। তবে সকালের দিকে বৃষ্টি বন্ধ হওয়ায় এলাকা গুলো থেকে পানি নামতে শুরু করেছে।

এদিকে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। খাগড়াছড়ি জেলা শহরের বন্যা দুর্গত মানুষের মাঝে সেনাবাহিনীর খাগড়াছড়ি জোনের পক্ষ থেকে রান্না করা খাবার ও সুপেয় পানি বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগকে সাদরে গ্রহণ করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে সর্বস্তরের সাধারণ জনগণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST