ভালুকায় বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ।
ভালুকা উপজেলা প্রতিনিধি বকেয়া বেতনের দাবিতে ময়মনসিংহের ভালুকায় মুলতাজিম স্পিনিং কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। বিকেলে উপজেলার ভড়াডোবা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে প্রায় দুই ঘন্টা বিক্ষোভ করেন তারা। শ্রমিকরা জানায়, কারখানার কর্তৃপক্ষ কাজ শেষে শ্রমিকদের বেতন পরিশোধ না করে উল্টো শ্রমিকদের বেতন চাওয়াতে চড়াও হয় কর্তৃপক্ষ। এ ঘটনায় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে প্রথমে কারখানার সামনে ও পরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ শুরু করে। এসময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলে যাত্রীরা পরেন চরম ভোগান্তিতে। পরে স্থানীয় প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। স্বাভাবিক হয় যান চলাচল।
ভালুকা উপজেলা প্রতিনিধি
বকেয়া বেতনের দাবিতে ময়মনসিংহের ভালুকায় মুলতাজিম স্পিনিং কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। বিকেলে উপজেলার ভড়াডোবা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে প্রায় দুই ঘন্টা বিক্ষোভ করেন তারা। শ্রমিকরা জানায়, কারখানার কর্তৃপক্ষ কাজ শেষে শ্রমিকদের বেতন পরিশোধ না করে উল্টো শ্রমিকদের বেতন চাওয়াতে চড়াও হয় কর্তৃপক্ষ। এ ঘটনায় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে প্রথমে কারখানার সামনে ও পরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ শুরু করে। এসময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলে যাত্রীরা পরেন চরম ভোগান্তিতে। পরে স্থানীয় প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। স্বাভাবিক হয় যান চলাচল।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।