ভালুকায় শত্রুতার জেরে হামলার ঘটনায় একই পরিবারের তিনজন আহত।
ভালুকা উপজেলা প্রতিনিধি ময়মনসিংহের ভালুকায় শত্রুতার জেরে হামলার ঘটনায় একই পরিবারের তিনজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনায় ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। অভিযোগে জানাযায়, শুক্রবার দুপুরে উপজেলার ধীতপুর এলাকায় ইমন ও তার বাবা রফিকুল ইসলাম এবং মা ফরিদা ইয়াসমিনকে পূর্ব শত্রুতার জেরে মারপিট করে একই এলাকার মৃত ওয়াজেদ আলী খানের ছেলে ৯নং ওয়ার্ড আওয়ামী সদস্য সোহাগ খান ও সুমন খান, মৃত হেলু খানের ছেলে আতা ও হেলাল খান, মাহাতাব খান, আতাব খানের ছেলে আপেল খান, ওয়াদুদ খানের ছেলে দিপক খান, মাহাতাব খানের স্ত্রী জায়েদা, মেয়ে রাইছা, সুমন খানের স্ত্রী সারাহ ও আলমের স্ত্রী আফিয়া।...
ভালুকা উপজেলা প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় শত্রুতার জেরে হামলার ঘটনায় একই পরিবারের তিনজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনায় ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। অভিযোগে জানাযায়, শুক্রবার দুপুরে উপজেলার ধীতপুর এলাকায় ইমন ও তার বাবা রফিকুল ইসলাম এবং মা ফরিদা ইয়াসমিনকে পূর্ব শত্রুতার জেরে মারপিট করে একই এলাকার মৃত ওয়াজেদ আলী খানের ছেলে ৯নং ওয়ার্ড আওয়ামী সদস্য সোহাগ খান ও সুমন খান, মৃত হেলু খানের ছেলে আতা ও হেলাল খান, মাহাতাব খান, আতাব খানের ছেলে আপেল খান, ওয়াদুদ খানের ছেলে দিপক খান, মাহাতাব খানের স্ত্রী জায়েদা, মেয়ে রাইছা, সুমন খানের স্ত্রী সারাহ ও আলমের স্ত্রী আফিয়া। এদের মধ্যে আপেল খান ৪নং ধীতপুর ইউনিয়ন ছাত্রলীগের সদস্য ও মাহাতাব স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। ঘটনার পর পরিবারটির তিনজনই গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় অভিযোগ হলে ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ায় কথা জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।