জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুরে আলমসাধু ও পাওয়ারট্রিলারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ইউনিলিভার কোম্পানির এস আর পল্লাদ মালি (২৮) নামের একজন নিহত হয়েছে। ২৮ জানুয়ারি (রবিবার) রাত ৮টার সময় উপজেলার গয়েশপুর নামক স্থানে মহেশপুর-যাদবপুর সড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত পল্লাদ মালি জেলার কালিগঞ্জ উপজেলার দুধরাজপুর গ্রামের বাবু মালির পুত্র। পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী জানা গেছে, রবিবার রাত ৮টার সময় যাদবপুর বাজারে ইউনিলিভার কোম্পানির পণ্য সাপ্লাই দিয়ে মহেশপুরে আসার পথে গয়েশপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাওয়ার ট্রিলারের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। আর এতেই তার ঘটনাস্থলে মৃত্যু হয়। যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. সালাউদ্দীন আহাম্মেদ বলেন,...
জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে আলমসাধু ও পাওয়ারট্রিলারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ইউনিলিভার কোম্পানির এস আর পল্লাদ মালি (২৮) নামের একজন নিহত হয়েছে।
২৮ জানুয়ারি (রবিবার) রাত ৮টার সময় উপজেলার গয়েশপুর নামক স্থানে মহেশপুর-যাদবপুর সড়কে
এ দূর্ঘটনা ঘটে।
নিহত পল্লাদ মালি জেলার কালিগঞ্জ উপজেলার দুধরাজপুর গ্রামের বাবু মালির পুত্র।
পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী জানা গেছে, রবিবার রাত ৮টার সময় যাদবপুর বাজারে ইউনিলিভার কোম্পানির পণ্য সাপ্লাই দিয়ে মহেশপুরে আসার পথে গয়েশপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাওয়ার ট্রিলারের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। আর এতেই তার ঘটনাস্থলে মৃত্যু হয়।
যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. সালাউদ্দীন আহাম্মেদ বলেন, গয়েশপুর মোড়ে আলমসাধু ও পাওয়ার ট্রিলারের মুখোমুখি সংঘর্ষে পল্লাদ মালি নামের একজন ঘটনাস্থলেই মারা গেছে।
মহেশপুর থানার সেকেন্ড অফিসার এস আই হাবিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে পুলিশ নিহত পল্লাদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।