মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ প্রতিনিধি জামালপুরের মাদারগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার ছাত্রলীগ নেতা ওবায়দুর রহমান (২৬) কে জামালপুর কারাগারে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ২ টায় মাদারগঞ্জ মডেল থানা থেকে জামালপুর বিজ্ঞ আদালতে পাঠায় মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত ওবায়দুর রহমান মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়া এলাকার আঃ ছালাম এর ছেলে। ৪ নং বালিজুড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদে দায়িত্ব পালন করছিলেন। থানা সূত্রে জানা গেছে ছাত্রনেতা ওবায়দুর রহমান কে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩) এর ৬/৮/৯/১০/১১/১২ ধারায় আটক করা হয়। যার মামলা নং-০৩, তারিখঃ ০৪/০১/২০২৫ খ্রি. । এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল্লাহ সাইফ জানান ছাত্রনেতা ওবায়দুর রহমান কে সন্ত্রাস...
মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার ছাত্রলীগ নেতা ওবায়দুর রহমান (২৬) কে জামালপুর কারাগারে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ২ টায় মাদারগঞ্জ মডেল থানা থেকে জামালপুর বিজ্ঞ আদালতে পাঠায় মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃত ওবায়দুর রহমান মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়া এলাকার আঃ ছালাম এর ছেলে। ৪ নং বালিজুড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদে দায়িত্ব পালন করছিলেন। থানা সূত্রে জানা গেছে ছাত্রনেতা ওবায়দুর রহমান কে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩) এর ৬/৮/৯/১০/১১/১২ ধারায় আটক করা হয়। যার মামলা নং-০৩, তারিখঃ ০৪/০১/২০২৫ খ্রি. । এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল্লাহ সাইফ জানান ছাত্রনেতা ওবায়দুর রহমান কে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করে জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।