মাদারগঞ্জে নাশকতা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা আটক।
মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি জামালপুর জামালপুরের মাদারগঞ্জে নাশকতা মামলায় ২ নেতা কে আটক করেছে পুলিশ। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওয়ার্ড আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে নিজ নিজ বাড়ী থেকে আটক করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। আটককৃতরা হলেন উপজেলার ৫ নং জোড়খালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাটমাগুড়া এলাকার মজিদ ফকিরের ছেলে মিল্টন মিয়া (২৪), ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে রুবেল (২৪)। গত ২৪ অক্টোবর/২৪ ইং তারিখে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান সাকু'র দায়েরকৃত নাশকতা মামলায় অজ্ঞাত হিসেবে তাদেরকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার অফিসার...
মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি জামালপুর
জামালপুরের মাদারগঞ্জে নাশকতা মামলায় ২ নেতা কে আটক করেছে পুলিশ। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওয়ার্ড আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে নিজ নিজ বাড়ী থেকে আটক করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। আটককৃতরা হলেন উপজেলার ৫ নং জোড়খালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাটমাগুড়া এলাকার মজিদ ফকিরের ছেলে মিল্টন মিয়া (২৪), ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে রুবেল (২৪)। গত ২৪ অক্টোবর/২৪ ইং তারিখে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান সাকু’র দায়েরকৃত নাশকতা মামলায় অজ্ঞাত হিসেবে তাদেরকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি হাসান আল মামুন জানান নাশকতা মামলায় গ্রেফতার করে, বৃহস্পতিবার তাদেরকে জামালপুর কোর্টে পাঠানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।