মাদারগঞ্জে বিএনপির মনোনীত এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলের পক্ষে গণমিছিল।
মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক মনোনীত ধানের শীষ এর মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল এর পক্ষে মাদারগঞ্জে গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে মাদারগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বালিজুড়ী হাইস্কুল মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে গণ মিছিলটি বালিজুড়ী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। গণমিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন এর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, এমপি প্রার্থীর ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ী হিরা, মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল গফুর।...
মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক মনোনীত ধানের শীষ এর মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল এর পক্ষে মাদারগঞ্জে গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে মাদারগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বালিজুড়ী হাইস্কুল মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে গণ মিছিলটি বালিজুড়ী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
গণমিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন এর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, এমপি প্রার্থীর ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ী হিরা, মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল গফুর। উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া, সাংগঠনিক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শাহ মোঃ মজনু ফকির ও হাফিজুর রহমান সাকু সহ উপজেলা,পৌর এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গণ মিছিলে হাজারো নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।