মোঃ আতিকুর রহমান আজাদ,মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের বিভিন্ন এলাকায় পাগলা কুকুরের কামড়ে আহত হয়েছেন অর্ধশত মানুষ। আহতদের উদ্ধার করে জেলার সদর হাসপাতাল ও কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত এ পাগলা কুকুরের কামড়ের তান্ডব চলে। জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার হোগলপাতিয়া গ্রামের একটি পাগলা কুকুর রবিবার সকালে বিভিন্ন মানুষকে কামড়ানো শুরু করে। এরপর পার্শ্ববর্তী ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষকে কামড়িয়ে গুরুতর জখম করে। অন্যদিকে কালকিনির পৌরসভার বিভিন্ন স্থানেও পাগলা কুকুরের কামড়ে মহিলা সহ গুরুতর জখম হয়েছেন অনেকে। হাসপাতাল তথ্য সুত্রে দুপুর পর্যন্ত কমপক্ষে ৫০ জনকে মাদারীপুর সদর হাসপাতাল ও কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি...
মোঃ আতিকুর রহমান আজাদ,মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের বিভিন্ন এলাকায় পাগলা কুকুরের কামড়ে আহত হয়েছেন অর্ধশত মানুষ। আহতদের উদ্ধার করে জেলার সদর হাসপাতাল ও কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত এ পাগলা কুকুরের কামড়ের তান্ডব চলে।
জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার হোগলপাতিয়া গ্রামের একটি পাগলা কুকুর রবিবার সকালে বিভিন্ন মানুষকে কামড়ানো শুরু করে। এরপর পার্শ্ববর্তী ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষকে কামড়িয়ে গুরুতর জখম করে। অন্যদিকে কালকিনির পৌরসভার বিভিন্ন স্থানেও পাগলা কুকুরের কামড়ে মহিলা সহ গুরুতর জখম হয়েছেন অনেকে। হাসপাতাল তথ্য সুত্রে দুপুর পর্যন্ত কমপক্ষে ৫০ জনকে মাদারীপুর সদর হাসপাতাল ও কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় এলাকাবাসী পাগলা কুকুরটি মেরে ফেলার চেষ্টা চালাচ্ছেন বলে জানা যায়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।