মেহেন্দিগঞ্জ আল- হেরা মাদ্রাসার ছাত্র -অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।
মোঃ মশিউর রহমান সুমন। মেহেন্দিগঞ্জ, (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট বন্দরস্থ আল-হেরা মাদ্রাসায় ছাত্র-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০সেপ্টেম্বর) সকাল ১০টায় মাদ্রাসা ভবনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন মেহেন্দিগঞ্জ আল- হেরা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক সাংবাদিক হাফেজ মোঃ আনিছুর রহমান। এবং সমাবেশ পরিচালনা করেন মেহেন্দিগঞ্জ উপজেলার দূর্গাপুর হাফেজিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা নুরে রাব্বি নাঈম। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ ওয়ালি উল্লাহ। এছাড়াও সমাবেশে অভিভাবকগন তাদের অভিযোগ ও গঠনমূলক বক্তব্যের মাধ্যমে পরামর্শ প্রদান করেন। এদিকে আল- হেরা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মোঃ আনিছুর রহমান বলেন, চলমান বছরের শিক্ষার ঘাটতি পূরন করে এবং...
মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট বন্দরস্থ আল-হেরা মাদ্রাসায় ছাত্র-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০সেপ্টেম্বর) সকাল ১০টায় মাদ্রাসা ভবনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন মেহেন্দিগঞ্জ আল- হেরা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক সাংবাদিক হাফেজ মোঃ আনিছুর রহমান। এবং সমাবেশ পরিচালনা করেন মেহেন্দিগঞ্জ উপজেলার দূর্গাপুর হাফেজিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা নুরে রাব্বি নাঈম।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ ওয়ালি উল্লাহ।
এছাড়াও সমাবেশে অভিভাবকগন তাদের অভিযোগ ও গঠনমূলক বক্তব্যের মাধ্যমে পরামর্শ প্রদান করেন।
এদিকে আল- হেরা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মোঃ আনিছুর রহমান বলেন, চলমান বছরের শিক্ষার ঘাটতি পূরন করে এবং আগামী বছরে শিক্ষার মান আরো উন্নত করার লক্ষে আল্লাহর সাহায্য ও অভিভাবকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।