ঢাকাTuesday , 6 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

রৌমারী “মায়ের দোয়া”নৌকার বাইচাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা।

দেশ চ্যানেল
October 6, 2026 3:05 pm
Link Copied!

মোঃ আয়নাল হক রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা:

কুড়িগ্রামের রৌমারীতে ১ম চ্যাম্পিয়ন হওয়া “মায়ের দোয়া” নৌকার বাইচাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত ৩ অক্টোবর ২০ ২৬ ঢাকা মানিকগঞ্জ জেলার কালিগঙ্গা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ খেলায় দেশের বিভিন্ন জেলা থেকে আসা ২২টি নৌকা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।

টানা চারদিন নৌকা বাইচ প্রতিযোগিতার মধ্য দিয়ে রৌমারী উপজেলার বাগুয়ার চর গ্রামের মায়ের দোয়া নৌকা চ্যম্পিয়ন হয়। এবং প্রথম পুরস্কার একটি মোটর সাইকেল বিজয় লাভ করে।

“মায়ের দোয়া”নৌকা চ্যাম্পিয়ন হয়ে উত্তর বঙ্গের কুড়িগ্রাম জেলাকে একটি ঐতিহাসিক শীর্ষ স্থানে সুনাম অর্জনে রৌমারী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দিয়ে অভিনন্দন জানায়।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হাসান,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রৌমারী থানা অফিসার ইনচার্জ কাওছার আলী, হায়দার আলী বাংলাদেশ জামায়াত ইসলামী রৌমারী উপজেলা শাখা, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল কাদের চেয়ারম্যান ৩ নং বন্দবেড় ইউপি,

নুর আলম খান হিরো যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল রৌমারী উপজেলা, আরও উপস্থিত ছিলেন, প্রবীণ সাংবাদিক মাসুদ মাওলানা, শফিকুল ইসলাম সাংবাদিক সভাপতি বাংলাদেশ প্রেস ক্লাব রৌমারী, নৌকার বাইচের পক্ষ থেকে মুজিবুর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ।

উপজেলা নিবার্হী কর্মকর্তা বলেন, রৌমারী উপজেলার “মায়ের দোয়া “নৌকা সহ সারা বাংলাদেশ থেকে আসা বিভিন্ন ধরনের ২২টি ঐতিহ্যবাহী নৌকা এ প্রতিযোগিতায় অংশ নেয়। এদের মধ্যে সরেঙ্গা, ছিপ, কোষা, চিলাকাটা ও বাচারী নৌকা অন্যতম। কাঁসর ও বাদ্যযন্ত্রের তালে তালে বৈঠার ঝাঁপটায় মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এর মধ্যে মায়ের দোয়া নৌকা চ্যাম্পিয়ন হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি।

রৌমারী থানার অফিসার ইনচার্জ কাওছার আলী বলেন,আবহমান বাংলার এই প্রাচীন ঐতিহ্যবাহী নৌকা খেলা উপভোগ করতে দুপুর থেকেই খালের দুই পাড়ে জমায়েত হতে থাকেন হাজার হাজার দর্শনার্থী। সব বয়সী নারী-পুরুষের করতালি ও হর্ষধ্বনিতে পুরো নদীপাড় এক প্রাণবন্ত উৎসবে রূপ নেয়। তাই চার দিনের পরিশ্রমের মধ্য দিয়ে রৌমারী উপজেলার মায়ের দোয়া নৌকা চ্যাম্পিয়ন হওয়ায় রৌমারী পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

বিএনপির যুগ্ন আহবায়ক নুর আলম খান হিরো বলেন, আমাদের রৌমারী উপজেলার “মায়ের দোয়া “নৌকা বিজয় হয়ে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছেন , ভবিষ্যতে আরও এগিয়ে যাবে এর জন্য আমি আমার নিজস্ব অর্থ দিয়ে মায়ের দোয়া”নৌকাকে সামনে এগিয়ে নিবো। বলে বন্দবের ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জনান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST