রেজাউল করিম নলডাঙ্গা নাটোর প্রতিনিধঃ
“স্কাউটিং করি, স্বদেশ গড়ি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের নলডাঙ্গায় জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে “দ্বিতীয় নলডাঙ্গা উপজেলা স্কাউট সমাবেশ-২০২৬”।
গত ৫ই অক্টোবর ২০২৬ তারিখ থেকে শুরু হওয়া চার দিনব্যাপী এই সমাবেশ নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে, যা চলবে আগামী ৮ই অক্টোবর পর্যন্ত। সমাবেশটির আয়োজন করেছে বাংলাদেশ স্কাউটস, নলডাঙ্গা উপজেলা শাখা।
সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত থেকে স্কাউটসদের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তারা বলেন, স্কাউটিং তরুণ প্রজন্মকে সুশৃঙ্খল, আত্মনির্ভরশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
চার দিনব্যাপী এ সমাবেশে নলডাঙ্গা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট দল অংশগ্রহণ করেছে। সমাবেশ প্রাঙ্গণে তাঁবু বাস, ব্যাজ কোর্স, হাইকিং, ক্যালিগ্রাফি ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার জনাব শাম্মী আক্তার,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব সাইদুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার জনাব সানাউল্লাহ, নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, একাডেমির সুপারভাইজার লালচান হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক (সাবেক) শফিকুল ইসলাম বুলবুল সাবেক পৌরসভার মেয়র এম এ হাফিজ পৌর বিএনপির সহ-সভাপতি( সাবেক) জাফর মাস্টার বিশিষ্ট সমাজসেবক ইয়াছিনুর রহমানসহ উপজেলার সকল প্রতিষ্ঠান প্রধান শিক্ষক সহকারী শিক্ষক ক্রীড়া শিক্ষক স্কাউট সদস্য সহ আরো অনেকেই।

