জেলা প্রতিনিধি নড়াইল
সৃজনশীল ও বিশ্লেষণধর্মী চিন্তা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ “সুশিক্ষায় মেধাবী শিক্ষক ” এই প্রতিপাদ্য সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে স্ট্যাটআপ সাইন্স প্রজেক্ট ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS), এসইডিপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।
লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মহসিন আলীর সঞ্চালনায় বক্তব্য দেন, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হেমায়েত হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগড়া উপজেলা শাখার আমির মওলানা হাদিউজ্জামান, লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী কাজী ইসরাত জাহান প্রভা প্রমুখ।
এছাড়াও নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ টিপু সুলতান, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা কর্মপরিষদ সদস্য মো. জামিরুল হক টুটুল, বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগড়া উপজেলা শাখার সেক্রেটারি মোঃ সেকেন্দার খান, লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ইংরেজি বিভাগের প্রভাবক আবুল বাসার সুমন, মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুরাদুজ্জামান, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান সাংবাদিক সৈয়দ খায়রুল আলমসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণসহ সংশ্লিষ্ট শিক্ষকরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এর আগে প্রধান অতিথি নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুকে ফুল দিয়ে বরণ করে নেন।
আলোচনা শেষে প্রধান অতিথি নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু স্টলগুলো ঘুরে ঘুরে পরিদর্শন করেন।
এ প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ৩ জন শিক্ষার্থী ও ২ জন শিক্ষকের সমন্বয়ে একটি দল গঠন করে মোট ১৯ টি দল এ প্রোগ্রামে অংশ নেয়। এতে মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয় প্রথম স্থান অধিকার করে।

