জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়ার পৌরসভার কচুবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে আলোচনার সময় সংঘর্ষে ৫/৬ জন আহত হয়েছেন।
এ ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার ৬ জুন বেলা ১২টার দিকে বিদ্যালয়ে দাতা সদস্য নির্বাচন নিয়ে আলোচনা চলছিল।আলোচনার সময় স্থানীয় সুজন সমাজদার কথা বলতে গেলে এজাহারে উল্লেখিত জাহাঙ্গীর, হায়দার, অপু,নাসির সহ ১২/১৩ জন ব্যাক্তি সুজন, শিব কর্মকার, সহ ৫/৬ জনের উপর হামলা চালায়।তারা দেশীয় অস্ত্র রামদা, ছোরা ও লোহার রডের আঘাতে সুজন সমাজদার (৪৫) ও শিব কর্মকার (৩৬) গুরুতর আহত হন। হামলার সময় প্রতিপক্ষের লোকজন সুজনের পকেট থেকে ২৫ হাজার টাকাও ছিনিয়ে নেয় বলে উল্লেখ করেছেন।
আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে কর্তব্যরত চিকিৎসক।
স্থানীয় সুত্রে আরো জানাগেছে নাশকতা মামলার আসামি যুবলীগের ফারুক, আওয়ামীলিগের হারুন মোল্লা, দিলিপ সমাদ্দার সবাই এসে মারামারি করে। ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক শেখের ভাইপো অপু, সাবিত শেখ এসে বিএনপি নেতাদের নিয়ে আজেবাজে গালাগালি শুরু করলে উপস্থিত জনতার মধ্যে মারামারির সুত্রপাত হয়। অথচ জাবের সমাজদার, জাহিদ সমাজদার, সাধন কর্মকার, কিংকর কর্মকার, সহ আরো অনেকের নামে মিথ্যা প্রপোগান্ড ছড়িয়ে মামলা করে।
এ ঘটনায় সুজন সমাজদার বাদী হয়ে ১৩ জনকে আসামী করে লোহাগড়া থানায় মারামারি, হত্যাচেষ্টা ও ছিনতাইয়ের এজাহার দিয়েছেন।
এঘটনায় লোহাগড়া থানার ওসি তদন্ত অজিত কুমার রায় বলেন উভায় পক্ষের মামলা হয়েছে।আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

