ঢাকাWednesday , 10 June 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

প্লাটিনাম জুবিলী জুটমিল পুনরুজ্জীবিত করতে আগ্রহী আরএফএল গ্রুপ।

দেশ চ্যানেল
June 10, 2026 10:48 am
Link Copied!

বিপ্লব সাহা খুলনা ব্যুরো:

খুলনা অন্যতম শিল্প প্রতিষ্ঠান প্লাটিনাম জুবিলী জুট মিল দীর্ঘ ছয় বছর উৎপাদন বন্ধ থাকায় ইজারা নিতে আগ্রহী দেশের অন্যতম বেসরকারি প্রতিষ্ঠান আরএফএল গ্রুপ।

উল্লেখ্য একসময় দেশের অন্যান্য শিল্পাঞ্চলের মধ্যে খুলনা ছিল খ্যাতনামা শিল্প নগরী হাজার হাজার শ্রমিকদের কর্মমুখরতায় ছিল খালিশপুর, দৌলতপুর, নওয়াপাড়া এলাকা জুড়ে চাঞ্চল্যতা।

অথচ ৯০ দশকের পর থেকে একের পর এক শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার কারণে শিল্পনগরী রুগ্ননগরীতে পরিণত হয়ে উঠেছে।

আর এই অবস্থার মধ্য এশিয়ার তৃতীয় বৃহত্তর পাটকল ৬ বছর উৎপাদন হীন ও লোকসানে থাকা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি টেন্ডারের আগ্রহ প্রকাশ করলে উল্লেখিত প্রতিষ্ঠানের টেন্ডার অংশ নিয়ে বেসরকরি এ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ইতোমধ্যেই পরিদর্শন করেছে মিলটি। তারা এ প্রতিষ্ঠান পুনজ্জীবনের প্রক্রিয়া শুরু করেছে। বিজেএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার কবির উদ্দীন শিকদার আজ বুধবার খালিশপুর পরিদর্শনকালে বন্ধ মিল পরিদর্শনকালে এ নির্দেশনা দেবেন।

ভৈরব নদের তীরে শিল্প শহর খালিশপুর ৫৫ একর জমির ওপর এ জুট মিলের নির্মাণ কাজ শুরু হয়। বছরে ৬১ মেট্রিকটন উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে ১৯৫৫ সালের যাত্রা শুরু করে। পাকিস্তানের খ্যাতিমান শিল্পপতি আগা খান গ্রুপ এ নির্মাণে সহযোগিতা করেন। মূল উদ্যোক্তা পূর্ব পাকিস্তান শিল্প উন্নয়ন কর্পোরেশন। পাকিস্তানের সেই ২২ পরিবারের মধ্যে আগাখান পরিবার অন্যতম। আদমজী, বাওয়ানী ও ইস্পাহনীর মতো তারাও এ মিলের শ্রমিকদের বঞ্চিত করে। সে সময়ে ছাত্র ও শ্রমিকরা আগাখানের বিরুদ্ধে ফুঁসে ওঠে। ৬৯ এর গণ অভ্যুত্থানের সময় শ্রমিকেরা প্রকাশ্যে আগা খানের বিরুদ্ধে অবস্থান নেয়।

মুক্তিযুদ্ধের পর এ শিল্প প্রতিষ্ঠানের বড় একটি অংশের অংশীদার আগা খান দেশ ত্যাগ করে। ১৯৭২ সালে রাষ্ট্রপতি আদেশ নং ২৭ অনুযায়ি মুজিব সরকার মিলটি জাতীয়করণ করে। সেই থেকে লোকসান গুনে আসছে। ব্যাংকের কাছে ঋণের পরিমান প্রায় ৪০ কোটি টাকা। লোকসান এড়াতে বিজেএমসি ২০২০ সালের ১ জুলাই থেকে এ মিল বন্ধ ঘোষণা করে। বিভিন্ন শ্রমিক সংগঠন, সামাজিক সংগঠন দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় মালিকানায় মিল চালুর দাবি করেন। ২০২৪ সালের ৭ জানুয়ারি এবং ২০২৬ সালের ১২ ফেব্রুয়ায়ি জাতীয় নির্বাচানের প্রাক্কালে সব প্রার্থীরা বন্ধ এ মিল চালুর প্রতিশ্রুতি দেন। দীর্ঘদিন লোকসানে থাকা এ সব শিল্প প্রতিষ্ঠান পুর্নজ্জীবিত বিষয় নিয়ে বাণিজ্য, শিল্প বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল মোক্তাদির চৌধুরী চীনের রাষ্ট্রদুসের সাথে সাক্ষাতের পর গণমাধ্যমকে জানান, উৎপাদনহীন এ মিলগুলো এখন ‘ইকোনোমিক লাইফ নেই’। বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে বেসরকারি খাতে দেওয়ার হয়েছে। এ মিলটি লিজ নেওয়ার জন্য আরএফএল গ্রুপ সরকারে আহবানে সাড়া দিয়ে টেন্ডারে অংশ নিয়েছে বলে জানিয়েছেন বিজেএমসি খুলনা অঞ্চলে সমন্বয়কারী এসএম মামুনুর রশিদ। তিনি খুলনা গেজেটকে বলেন, ইতোমধ্যেই এ শিল্প প্রতিষ্ঠান তাদের আগ্রহে মিলটি পরিদর্শন করেছেন। তার দেওয়া তথ্যমতে, বিজিএমসির চেয়ারম্যান আজ বুধবার উৎপাদনহীন মিলগুলো পরিদর্শন করবেন। একই সাথে বিজেএমসির স্থানীয় কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন।

প্লাটিনাম জুট মিলের প্রকল্প প্রধান মোঃ মুরাদ হোসেন খুলনা গেজেটকে বলেন, মিলটি ইজারা দেওয়ার বিষয়টি চলমান রয়েছে। দেড় মাস আগে আরএফএল গ্রুপের প্রতিনিধিরা মিল পরিদর্শন করেছে। একইসঙ্গে তারা প্রোপোজালও দিয়েছে। মিল বেসরকারিকরণ নিয়ে আলাপকালে এ আসনের বাম গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থী জনান্দন দত্ত নান্টু বলেন, সরকার তার প্রতিশ্রতি থেকে সরে এসেছে। সরকার সিদ্ধান্তে অনঢ় থাকলে মিলে স্বল্প সংখ্যক শ্রমিক দিয়ে উৎপাদন করে শিল্পপতিরা লাভের পরিমাণ বাড়াবে। এতে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা হবে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST