জেলা প্রতিনিধি নড়াইল লোহাগড়ার দিঘলিয়া রাধা-গোবিন্দ মন্দিরে ৩২ প্রহরব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠান পরিদর্শন করেছেন নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফরিদুজ্জামান ফরহাদ। শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে নড়াইল-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ দলীয় নেতা কর্মী ও সমর্থকদের নিয়ে লোহাগড়ার ঐতিহ্যবাহী রাধা-গোবিন্দ মন্দিরে ৩২ প্রহরব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠান পরিদর্শন করেছেন নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ফরিদুজ্জামান ফরহাদ। রাধা-গোবিন্দ মন্দির প্রাঙ্গনে নড়াইল-২ আসনের সংসদ সদস্য প্রার্থী এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ পৌঁছালে তাঁকে স্বাগত জানান মন্দির পরিচালনা কমিটির সভাপতি শিবু সাহা ও সাধারণ সম্পাদক তাপস সাহাসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে ফরিদুজ্জামান ফরহাদ মহানামযজ্ঞানুষ্ঠান পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময়...
রাধা-গোবিন্দ মন্দির প্রাঙ্গনে নড়াইল-২ আসনের সংসদ সদস্য প্রার্থী এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ পৌঁছালে তাঁকে স্বাগত জানান মন্দির পরিচালনা কমিটির সভাপতি শিবু সাহা ও সাধারণ সম্পাদক তাপস সাহাসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে ফরিদুজ্জামান ফরহাদ মহানামযজ্ঞানুষ্ঠান পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন।
এ সময় এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ উপস্থিত ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলেন, ‘আমি আপনাদের সন্তান। আপনাদের ওপর কোন অন্যায়-অত্যাচার বরদাস্ত করা হবে না। আমি আপনাদের পাশে আছি, আগামীতেও থাকবো। এ সময় দলীয় নেতা কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।