লোহাগড়া প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়া পৌরসভায় সমাজসেবী যুবক রায়হান ঠাকুরের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল ১০ টায় ৩৯ নং আরএল পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র ও সাবেক বিএনপির সভাপতি নেওয়াজ আহমেদ ঠাকুর (নজরুল) এসময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও ফ্রি মেডিকেল ক্যাম্পাইনের উদ্যাক্তা রায়হান ঠাকুর, লোহাগড়া পৌরসভার যুবদলের সিনিয়র যুগ্ম আহব্বায়ক সোহেল রানা লাক্সমি,লোহাগড়া পৌরসভার ৭ নং ওর্য়াডের কৃষক দলের সভাপতি মোঃ স্বাধীন,উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহব্বায়ক (সাবেক) সৈয়দ জাফর আলী সাবেক,লোহাগড়া উপজেলা ছাত্রদল নেতা সাজ্জাদ সিকদার সহ আরো অনেকে।
প্রধান অতিথি বলেন ফ্রি মেডিকেল চিকিৎসা মানবিক সেবা। এখানে বিশেষজ্ঞ সার্জন দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। গরীব লোকেরা ফ্রি সেবা নিয়ে সুস্থ হতে পারবেন। আমার ভাতিজা রায়হান একটি মানবিক কাজ করেছে। আগামীতে আরো বড় আকারে করবে বলে আমি আশাবাদী।
এবিষয়ে তরুন সমাজ সেবক রায়হান ঠাকুর বলেন এটি মানবিক কাজ।অনেক সময় টাকার অভাবে গরীব মানুষ চিকিৎসা নিতে পারে না! যা আমার হৃদয়ে গভীর পীড়া দিয়েছে, সে কারনে আমি প্রতি বছর মানব সেবার লক্ষ্য মেডিকেল সেবা দিয়ে যাবো।
এ ফ্রী মেডিকেল ক্যাম্পেইনে গাইনি প্রসুতি,মেডিসিন, হরমোন ও যৌন,হৃদরোগ,শ্বাসকষ্ট,নিউরো মেডিসিন, লিভার,গ্যাস্টোরোলজি রোগীদের চিকিৎসা দেওয়া হবে।
ফ্রী মেডিকেল ক্যাম্পের চিকিৎসকগন ডাঃ দীপস্কর কুমার,সুমাদেবী বিশ্বাস,রুবাব শারমিন,দীপ বিশ্বাস সুদীপ,সৃতি কনা সরকার, গোলাম রাব্বি তালুকদার, আলী রেজা রাজু ও কার্তিক কুমার বিশ্বাস। উল্লেখিত ডাক্তার বিভিন্ন রোগের বিশেষজ্ঞ সার্জন।

