লোহাগড়ায় শাশুড়ী, জামাই ১০১ পিচ ইয়াবা ও এক কেজি গাজা সহ গ্রেফতার।
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় মাদক বিরোধি বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা ও ১০১ পিস ইয়াবাসহ শাশুড়ী ও মেয়ের জামাইকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সুত্রে জানাগেছে গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অভিযানিক দল সোমবার (৩১ আগষ্ট) বিকালে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রাম থেকে শাশুড়ী সীমা বেগম (৩৮) ও তার মেয়ের স্বামী (জামাই) মোঃ রাসেল শেখকে (২১) গ্রেফতার করে। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক পাঁচুড়িয়া গ্রামের মোঃ ইউসুফ শেখের বসতঘরে তল্লাশী করে ১ কেজি গাঁজা ও ১০১ পিস ইয়াবা উদ্ধার করে। অভিযান শেষে তাদেরকে লোহাগড়া থানায় সোপর্দ করা হয়েছে।...
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি :
নড়াইলের লোহাগড়ায় মাদক বিরোধি বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা ও ১০১ পিস ইয়াবাসহ শাশুড়ী ও মেয়ের জামাইকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সুত্রে জানাগেছে গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অভিযানিক দল সোমবার (৩১ আগষ্ট) বিকালে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রাম থেকে শাশুড়ী সীমা বেগম (৩৮) ও তার মেয়ের স্বামী (জামাই) মোঃ রাসেল শেখকে (২১) গ্রেফতার করে। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক পাঁচুড়িয়া গ্রামের মোঃ ইউসুফ শেখের বসতঘরে তল্লাশী করে ১ কেজি গাঁজা ও ১০১ পিস ইয়াবা উদ্ধার করে।
অভিযান শেষে তাদেরকে লোহাগড়া থানায় সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) অজিত রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকসহ, মাদক ব্যাবসায়ীদের নামে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রজু করা হয়েছে এবং মঙ্গলবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।