রাজু আহমাদ,শালিখা (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শালিখায় শারিকুল ইসলাম(২৩) নামে এক যুবককে ১৩০ গ্রাম গাঁজাসহ আটক করেছে শালিখা পুলিশ। শনিবার রাতে শালিখা উপজেলার বাউলিয়া গ্রামের হরশিত দত্ত এর মুদি দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। শারিকুল ইসলাম শালিখা উপজেলার জুনারি গ্রামের বাসিন্দা। শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন এর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে শালিখা থানা উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) লিটন গাজীর নেতৃত্বে পুলিশের একটি চৌকশ টিম তাকে আটক করেন। তথ্যটি নিশ্চিত করে শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবতায়নের লক্ষ্যে শালিখা উপজেলাকে মাদক মুক্ত করতে মাগুরা জেলা পুশিল সুপার মশিউদ্দৌলার রেজা পিপিএম(বার) এর...
রাজু আহমাদ,শালিখা (মাগুরা) প্রতিনিধি:
মাগুরার শালিখায় শারিকুল ইসলাম(২৩) নামে এক যুবককে ১৩০ গ্রাম গাঁজাসহ আটক করেছে শালিখা পুলিশ। শনিবার রাতে শালিখা উপজেলার বাউলিয়া গ্রামের হরশিত দত্ত এর মুদি দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। শারিকুল ইসলাম শালিখা উপজেলার জুনারি গ্রামের বাসিন্দা। শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন এর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে শালিখা থানা উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) লিটন গাজীর নেতৃত্বে পুলিশের একটি চৌকশ টিম তাকে আটক করেন। তথ্যটি নিশ্চিত করে শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবতায়নের লক্ষ্যে শালিখা উপজেলাকে মাদক মুক্ত করতে মাগুরা জেলা পুশিল সুপার মশিউদ্দৌলার রেজা পিপিএম(বার) এর দিকনির্দেশনায় আমাদের অভিযান চলছে তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শারিকুল ইসলাম নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক কোর্টে সোপর্দ করা হয়েছে । পাশাপাশি মাদকদ্রব্যের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।