নজরুল ইসলাম: সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র আরাফাত আমীনকে (তমাল) গুলি করার ঘটনায় অভিযুক্ত শিক্ষক ডা. রায়হান শরীফকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড পেয়েছে পুলিশ। সোমবার (১১ মার্চ) দুপুরে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলহাজ উদ্দীন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আজ দুপুর পৌনে ১২টার দিকে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিল্লাল হোসাইন ৫ দিনের এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম হোসেন বলেন, ওই শিক্ষকের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না ও তার অস্ত্রের উৎপত্তি কোথায় ও কার কাছ থেকে অস্ত্র কিনলেন এসব বিষয়ে জানতে জিজ্ঞাসাবাদের...
নজরুল ইসলাম:
সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র আরাফাত আমীনকে (তমাল) গুলি করার ঘটনায় অভিযুক্ত শিক্ষক ডা. রায়হান শরীফকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড পেয়েছে পুলিশ।
সোমবার (১১ মার্চ) দুপুরে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলহাজ উদ্দীন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আজ দুপুর পৌনে ১২টার দিকে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিল্লাল হোসাইন ৫ দিনের এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম হোসেন বলেন, ওই শিক্ষকের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না ও তার অস্ত্রের উৎপত্তি কোথায় ও কার কাছ থেকে অস্ত্র কিনলেন এসব বিষয়ে জানতে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছিল। তবে আজ শুনানি শেষে আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
এর আগে গত বুধবার (৬ মার্চ) সকালে এই আদালতে অস্ত্র আইনে দায়ের করা মামলায় ডা. রায়হানের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করেছিলেন তদন্তকারী কর্মকর্তা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।