জেলা প্রতিনিধি, ( নড়াইল) ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় নড়াইল’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন সরকার দলের হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা। বৃহস্পতিবার সকাল ১০টায় নড়াইল সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসন,নড়াইল প্রকাশিত বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে হুইপ মাশরাফী ছাড়াও উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী,পুলিশ সুপার মোহা: মেহেদী হাসান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতি শীলসহ প্রশাসনের কর্মাকর্তারা। এর আগে সকাল পৌনে ১০টায় হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা সার্কিট হাউজে পৌঁছালে প্রশাসনের পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। মোড়ক উন্মোচন শেষে হুইপ মাশরাফি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারতের জন্য টুঙ্গীপাড়ার উদ্দেশ্যে নড়াইল ত্যাগ করেন।
জেলা প্রতিনিধি, ( নড়াইল)
‘সমৃদ্ধির অগ্রযাত্রায় নড়াইল’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন সরকার দলের হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা।
বৃহস্পতিবার সকাল ১০টায় নড়াইল সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসন,নড়াইল প্রকাশিত বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে হুইপ মাশরাফী ছাড়াও উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী,পুলিশ সুপার মোহা: মেহেদী হাসান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতি শীলসহ প্রশাসনের কর্মাকর্তারা।
এর আগে সকাল পৌনে ১০টায় হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা সার্কিট হাউজে পৌঁছালে প্রশাসনের পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়।
মোড়ক উন্মোচন শেষে হুইপ মাশরাফি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারতের জন্য টুঙ্গীপাড়ার উদ্দেশ্যে নড়াইল ত্যাগ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।