হাফিজ সেলিম আহমদ, স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের দোয়ারাবাজারে ১ কেজি গাঁজাসহ ৩ গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। গতকাল বিকালে উপজেলার দোহালিয়া ইউনিয়নের পানাইল পুরানপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।আটককৃতরা হলো : ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের জয়নগর গ্রামের মৃত জুনাব আলীর ছেলে মো. আবজল হোসেন (৫০), একই গ্রামের মৃত রহমত আলীর ছেলে মো. আজম আলী (২৫) ও দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের পূর্ব মাছিমপুর গ্রামের ইউসুফ আলীর পুত্র মো. খলিল মিয়া (২৮)।জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসানের দিকনির্দেশনায় এসআই মুহাম্মদ আসলাম হোসেনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার দোহালিয়া ইউনিয়নের পানাইল পুরানপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে...
হাফিজ সেলিম আহমদ, স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ১ কেজি গাঁজাসহ ৩ গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
গতকাল বিকালে উপজেলার দোহালিয়া ইউনিয়নের পানাইল পুরানপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।আটককৃতরা হলো : ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের জয়নগর গ্রামের মৃত জুনাব আলীর ছেলে মো. আবজল হোসেন (৫০), একই গ্রামের মৃত রহমত আলীর ছেলে মো. আজম আলী (২৫) ও দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের পূর্ব মাছিমপুর গ্রামের ইউসুফ আলীর পুত্র মো. খলিল মিয়া (২৮)।জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসানের দিকনির্দেশনায় এসআই মুহাম্মদ আসলাম হোসেনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার দোহালিয়া ইউনিয়নের পানাইল পুরানপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
এসময় তাদের হেফাজত থেকে ১ কেজি গাঁজা জব্দ করা হয়। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।