সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার অভিযানে দেড় কেজি গাঁজাসহ গ্রেফতার-১
এম.আর সজিব সুনামগঞ্জ : সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই পলাশ চৌধুরী দিপন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে দেড় কেজি গাঁজাসহ ১জন মাদক কারবারিকে গ্রেফতার করেন। আজ সোমবার (৯ অক্টোবর ২০২৩ খ্রি.) বিকাল সোয় ৩টার দিকে সুনামগঞ্জ সদর থানাধীন গৌরারং ইউপির অন্তর্গত চাঁনপুর গ্রামে যাতায়াতের রাস্তার উপর এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় জুবাঈদ (২২), পিতা-মোঃ হারুন মিয়া, গ্রাম-চালবন, থানা-বিশ্বম্ভরপুর, জেলা-সুনামগঞ্জকে আটক করা হয়। আটককৃত আসামির হেফাজতে থাকা দেড় কেজি মাদকদ্রব্য (গাঁজা) উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এই ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত...
এম.আর সজিব সুনামগঞ্জ :
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই পলাশ চৌধুরী দিপন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে দেড় কেজি গাঁজাসহ ১জন মাদক কারবারিকে গ্রেফতার করেন। আজ সোমবার (৯ অক্টোবর ২০২৩ খ্রি.) বিকাল সোয় ৩টার দিকে সুনামগঞ্জ সদর থানাধীন গৌরারং ইউপির অন্তর্গত চাঁনপুর গ্রামে যাতায়াতের রাস্তার উপর এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় জুবাঈদ (২২), পিতা-মোঃ হারুন মিয়া, গ্রাম-চালবন, থানা-বিশ্বম্ভরপুর, জেলা-সুনামগঞ্জকে আটক করা হয়। আটককৃত আসামির হেফাজতে থাকা দেড় কেজি মাদকদ্রব্য (গাঁজা) উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এই ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।