হবিগঞ্জ মাধবপুরে অবৈধ বালু উত্তোলনে দুইজনকে ১ লাখ টাকা জরিমানা।
মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,, হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের অলিপুর-মহব্বতপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে দুইজনকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে এ অভিযান পরিচালনা করেন মাধবপুর উপজেলা সহকারী ভূমি কমিশনার।অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অভিযুক্ত দুই ব্যক্তির বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন— আমীর হোসেন, পিতা: আব্দুল হাকিম, ঠিকানা: জয়পুর, চৌমুহনী, মাধবপুর। সাজিদ মিয়া, পিতা: ইলিয়াছ মিয়া, ঠিকানা: শাহবাজপুর, সরাইল। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান ও তা আদায় করা হয়।অভিযানে সহায়তা করেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মনতলা ও কাশিমপুর পুলিশ ফাঁড়ির...
মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,,
হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের অলিপুর-মহব্বতপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে দুইজনকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে এ অভিযান পরিচালনা করেন মাধবপুর উপজেলা সহকারী ভূমি কমিশনার।অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অভিযুক্ত দুই ব্যক্তির বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন—
তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান ও তা আদায় করা হয়।অভিযানে সহায়তা করেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মনতলা ও কাশিমপুর পুলিশ ফাঁড়ির একটি টিম।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত এ ধরনের অভিযান চলবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।