ঢাকাMonday , 29 June 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ মাধবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মাহবুবুর রহমান সোহাগ।

দেশ চ্যানেল
June 29, 2026 11:53 am
Link Copied!

মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,, ইমদাদুল ইসলাম

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ মাধবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন। একই কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন হারুন অর রশিদ গোলাপ এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন নাহিদ।
নবগঠিত কমিটির সভাপতি মাহবুবুর রহমান সোহাগ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় দায়িত্ব দেওয়ায় হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক নুরুল হক টিপু ও সদস্য সচিব জয়নাল আবেদীন জালালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
একই সঙ্গে তিনি হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ এস এম ফয়সল এবং সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহানের প্রতিও কৃতজ্ঞতা জানান। তাঁদের সহযোগিতা, দিকনির্দেশনা ও শুভকামনা ভবিষ্যতের পথচলায় অনুপ্রেরণা হয়ে থাকবে বলে উল্লেখ করেন তিনি।
মাহবুবুর রহমান সোহাগ বলেন, নবনির্বাচিত কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে কাজ করবেন। পাশাপাশি মহান মুক্তিযুদ্ধের চেতনা, ঐতিহ্য ও মূল্যবোধ সমুন্নত রাখা এবং মুক্তিযোদ্ধা পরিবারগুলোর কল্যাণে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, মাহবুবুর রহমান সোহাগ দীর্ঘদিন ধরে স্থানীয় সরকার ও রাজনীতিতে সক্রিয়। তিনি একাধিকবার ২ নম্বর চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং বর্তমানে ওই দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বেও রয়েছেন। নতুন এ দায়িত্বের মাধ্যমে তাঁর সাংগঠনিক কার্যপরিধি আরও বিস্তৃত হলো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST