ঢাকাThursday , 25 June 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার মান উন্নয়নে সরকারের পাশাপাশি শিক্ষকদের ভুমিকা থাকতে হবে। জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।

দেশ চ্যানেল
June 25, 2026 10:28 am
Link Copied!

জেলা প্রতিনিধি : নড়াইল

নড়াইলের লোহাগড়ায় শিক্ষার মান উন্নয়নে উপজেলা পর্যায়ে শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বেলা সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সমাবেশে উপজেলার সকল প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন।

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।

লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন লোহাগড়া এমএ হক কারিগরি কলেজের অধ্যক্ষ সৈয়দ জিহাদ আলী, লাহুড়িয়া সিদ্দিকা ফাজিল মাদরাসার অধ্যক্ষ সৈয়দ ফজলুল করিম, মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, উপজেলার বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হান্নান বিশ্বাস প্রমুখ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম বলেন, ‘শিক্ষার গুনগত মান উন্নয়নে সরকারের পাশাপাশি সংশ্লিষ্টদের আরও বেশি আন্তরিক হতে হবে। একটি সমাজ, একটি দেশকে আলোকিত করার ক্ষেত্রে শিক্ষকদের বড় ভূমিকা রয়েছে। শিক্ষক সমাজই পারে শিক্ষার পরিবেশ এবং মান উন্নয়ন করতে। এজন্য শিক্ষা প্রসারে সকলের এগিয়ে আসতে হবে।

এ সমাবেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সুস্মিতা সাহা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনিমেষ কুমার বিশ্বাসসহ উপজেলার বিভিন্ন দপ্ততরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST