ঢাকাMonday , 17 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

আসন্ন সেপ্টেম্বর সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় খাগড়াছড়িতে ইন্টেলিজেন্স কমিটি (আরআইসি) এর সমন্বয় সভা অনুষ্ঠিত।

দেশ চ্যানেল
August 17, 2026 1:38 pm
Link Copied!

মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:

আসন্ন সেপ্টেম্বরে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা ও পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে রিজিয়ন কমান্ডার, খাগড়াছড়ি রিজিয়নের সভাপতিত্বে রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটি (আরআইসি) এর সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৭ আগষ্ট সোমবার অনুষ্ঠিত সভায় কর্নেল জিএস, শাখা ডিজিএফআই, রাঙ্গামাটি, সকল জোন কমান্ডার, পুলিশ সুপার, এপিবিএন ও জেলা প্রশাসকের প্রতিনিধি, আনসার ব্যাটালিয়ন অধিনায়ক ও জেলা কমান্ড্যান্ট, উপ-সহকারী পরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, যুগ্ম পরিচালক; এনএসআই খাগড়াছড়ি, এফআইডি, আরআইবি, এবং শাখা এফআইইউর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন সেপ্টেম্বর সম্ভাব্য ঝুঁকি ও হুমকি পর্যালোচনা, সমন্বিত আন্তঃসংস্থা তথ্য আদান-প্রদান এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে প্রয়োজনীয় পূর্বপ্রস্তুতি ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে পার্বত্য অঞ্চলের সার্বিক নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সমন্বিত কার্যক্রম জোরদার, সম্ভাব্য ঝুঁকি আগাম শনাক্তকরণ এবং আন্তঃসংস্থা সমন্বয় আরও কার্যকর করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST